Posts

Showing posts from February, 2026

নির্বাচন প্রেক্ষাপট

Image
নির্বাচন প্রেক্ষাপট মোঃ আজমির ইবনে ইসলাম --- কাল বাদে পরশু দেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। পরিস্থিতি এবার কিছুটা ভিন্ন। সাংগঠনিক শক্তির দিক থেকে দেখলে, বিএনপি এবং জামাত (জোট)- দুটোই খুব শক্ত অবস্থানে আছে, সংখ্যাগরিষ্ঠতা এই দু’টির কোনো একটিতেই যাচ্ছে। তবে, বামপন্থী জোট, স্বতন্ত্র প্রার্থীদের উপস্থিতি ও ইসলামী আন্দোলন বাংলাদেশের পৃথকভাবে অংশগ্রহণ - নির্বাচনী মাঠকে অনেকটাই ফ্র্যাগমেন্ট করে তুলেছে, এবং এই ফ্র্যাগমেন্টেশনের জন্য বিএনপি কিছুটা এগিয়ে। প্রায় ১২ কোটি ৭৭ লাখ ভোটারের মধ্যে অর্ধেক পুরুষ ও অর্ধেক মহিলা, অর্থাৎ সংখ্যাটা প্রায় সমানে সমান। তাই, নারী ভোটারদের ভূমিকা বরাবরের মতো এবারও সত্যিই খুবই গুরুত্বপূর্ণ। অন্যদিকে আবার মোট ভোটারের বিশাল অংশই তরুণ। নতুন ভোটারের সংখ্যাটাও নেহাত কম না - প্রায় ৪৫ লাখের বেশি। আবার, বয়সভিত্তিক বিবেচনায়, মোট ভোটারের প্রায় ৪৪% এর মতো ভোটার ‘১৮ থেকে ৩৭’ বছরের মধ্যে, সংখ্যা হিসেবে সেটা প্রায় ৫ কোটি ৫০ লাখ প্লাসের কাছাকাছি। বাংলাদেশের সিনিয়র সিটিজেনরা সাধারণত অতীতের রাজনৈতিক প্রেক্ষাপট, কোনো একটা নির্দিষ্ট দলের প্রতি আনুগত্য ও দীর্ঘদিনের বিশ্বাসের ভিত্তি...